এক সপ্তাহে ৬৫ লাখ কপি ‘পোকেমন লিজেন্ডস : আর্কিউস’ বিক্রি

৪ ফেব্রুয়ারি, ২০২২ ২২:৫২  
বিক্রি শুরুর মাত্র সাত দিনে ‘পোকেশন লিজেন্ডস : আর্কিউস’ গেমটি সবচেয়ে দ্রুত বিক্রিত সুইচ গেমের তালিকায় উঠে এসেছে। নিনটেন্ডো জানিয়েছে, মাত্র এক সপ্তাহে গেমটি ৬৫ লাখ কপি বিক্রি হয়েছে। খবর এনগ্যাজেট। নিনটেন্ডোর দেয়া তথ্য সত্য হলে, গেমটি পোকেমন সোর্ড অ্যান্ড শিল্ড এবং পোকেমন ব্রিলিয়ান্ট ডায়মন্ড অ্যান্ড শাইনিং পার্ল উভয়কে টপকে গেছে। কারণ উভয় গেম প্রথম সপ্তাহে ৬০ লাখ কপি বিক্রি হয়েছিলো। আর্কিউস সুইচ টাইটেলের ইতিহাসে দ্বিতীয় দ্রুত বিক্রি গেম। অ্যানিম্যাল ক্রস : নিউ হরাইজন অবশ্য মাত্র ১১ দিনে এক কোটি ১৭ লাখ ৭০ হাজার কপি বিক্রি হয়েছিলো। ফলে আর্কিউস সেই রেকর্ড করতে পারবে বলে মনে হয় না। পোকেমন লিজেন্ডস : আর্কিউন একটি ওপেন ওয়াল্ড অ্যাকশন রোল প্লেয়িং গেম। গেমটির উদ্দেশ্য হলো সিনোহ অঞ্চলের প্রথম পোকেডেক্স তৈরি করা। ফলে গেমারকে প্রতিটি পোকেমন সম্পর্কে জানতে আরও গবেষণা কাজ করতে হবে। ডিবিটেক/বিএমটি